হাসপাতাল ও কমিউনিটি ফার্মেসিতে অবদানে স্বীকৃতি পেলেন গ্রাজুয়েট ফার্মাসিস্টরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪১ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০২:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশের হাসপাতাল, ক্লিনিক্যাল ও কমিউনিটি ফার্মেসি সেক্টরে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের দীর্ঘদিনের পেশাগত অবদান ও রোগীসেবায় ভূমিকার স্বীকৃতি দিতে Recognition Program আয়োজন করেছে SCALE UP।
“Recognition for Dedicated Contribution to Hospital, Clinical & Community Pharmacy” শীর্ষক অনুষ্ঠানটি
শনিবার রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় খাদিজাতুল কুবরা স্মৃতির উপস্থাপনায় এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ফার্মাসিস্টরা অংশ নেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন SCALE UP-এর Facilitator ও ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডির Head of Pharmacy মো. রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের পরিচালক মো. আসিফ হাসান ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক নাহিন আল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ভেন্যু ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মিরাজুল ইসলাম সম্রাট এবং এস্টার ফার্মেসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল ইসলাম রাহাত।
SCALE UP-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন Lead Facilitator ও এভারকেয়ার হাসপাতালের সাবেক ফার্মেসি ম্যানেজার মোছা. ফারহানা আক্তার।
আলোচনায় বক্তারা স্বাস্থ্যসেবায় গ্রাজুয়েট ফার্মাসিস্টদের আরও কার্যকর সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে ফার্মাসিস্টদের ভূমিকা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে হাসপাতাল, ক্লিনিক্যাল ও কমিউনিটি ফার্মেসিতে কর্মরত এবং ফার্মেসি পেশা ও patient care-এ গুরুত্বপূর্ণ অবদান রাখা ফার্মাসিস্টদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
SCALE UP জানায়, ফার্মাসিস্টদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি patient-centred pharmacy practice বিকাশে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এএইচ
