ঢাকা, শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬,   কার্তিক ১ ১৪৩৩

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯ এএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা নাটোরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২নং ফিডারের আওতাধীন আগ্রান, পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে।

বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এএইচ