দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৬ এএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এএইচ
