ঢাকা, বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬,   আশ্বিন ৩০ ১৪৩৩

কুমিল্লায় জামায়াতের সভায় সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে দলের সেক্রেটারির একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কুমিল্লা নগরীর গাংচর ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে। 

গাড়ি ভাঙচুরের পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে কুমিল্লা কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জামায়াতের সেক্রেটারির পদ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। একটি মামলার সাক্ষ্য দিতে আমি চট্রগ্রাম গিয়েছিলাম। এখন ফিরছি আর কুমিল্লা থেকে আমাদের অফিসার বিষয়টি জানালো।

দলীয় কার্যালয়ের সামনে জামায়াত সেক্রেটারির গাড়ী ভাংচুরের বিষয়ে জামায়াতে একাধিক নেতাদের বক্তব্য জানতে চাইলেও কেউ বক্তব্য দিতে রাজী হয়নি।

সৃষ্ট ঘটনা নিয়ে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর বক্তব্য

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এসব সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে ১৪ অক্টোবর বুধবার রাত ৭ টার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি সভা চলছিল।

এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হই ছই করে। এ সময় তারা শোর চিৎকার করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে।

ঘটনা তদন্ত করা হচ্ছে। এর পিছনে কারা জড়িত, কেনই তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো এসবের বিস্তারিত জেনে আমরা পুনরায় সংবাদ মাধ্যমকে অবহিত করব।

এএইচ