ঢাকা, শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬,   আশ্বিন ৩০ ১৪৩৩

মোহাম্মদপুরে দুই গ্রুপের প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বসিলা ব্রিজ এলাকার ময়ূর ভিলার সামনে স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এমএইচ