১৬ দিনব্যাপি সোনার বাংলা গ্রীণ সিটি একক আবাসন মেলার উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার
ঢাকার কামরাঙ্গীচরে সোনার বাংলা গ্রীণ সিটি কর্তৃক আয়োজিত "সোনার বাংলা গ্রীণ সিটি একক আবাসন মেলা ২০২৬" জাঁকজমকপূর্ণ আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বাদ আছর কামরাঙ্গীচর কাটপট্টি জমজম প্লাজার নিচ তলায় এই মেলার উদ্বোধন করা হয়। এই আবাসন মেলা চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আবাসন মেলা উদ্বোধন করেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ গোলাম মাওলা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা গ্রীণ সিটি'র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাবা ফাতেমা আনোয়ার আঁখি, উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাজী মোঃ আসাদ রাসেল।
প্রধান অতিথি, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালককে কোম্পানির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালককে সাথে নিয়ে উদ্বোধনী ফিতা কেটে "সোনার বাংলা গ্রীণ সিটি একক আবাসন মেলা ২০২৬" এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাতের মাধ্যমে "সোনার বাংলা গ্রীণ সিটি একক আবাসন মেলা ২০২৬" এর সফলতা কামনাসহ সকলের জন্য দোয়া করা হয়।
এএইচ
