ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬,   কার্তিক ৫ ১৪৩৩

সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪ এএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যা মামলায়  সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপূর্ব পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পুলিশরে একটি দল তাকে গ্রেপ্তার করে।  এ হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

গত  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার পরদিন শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী আনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

সেই মামলায় অপূর্ব গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে  ২০২৫ সালের জানুয়ারি মাসে দুর্গাপুরের পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায় অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে বের হন।

এএইচ