ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬,   কার্তিক ৪ ১৪৩৩

মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে শতভাগ প্রস্তুতি আছেন বলে জানিয়েছেন সদ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেন। ঢাকার এই এমপি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগ ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, মেয়র নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। এর আগে ২০১৭ সালে আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে।

তিনি আরও বলেন, যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাঁকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।

এই সংসদ সদস্য আরও বলেন, আমি কোনও কিছুতেই বিচলিত হবো না। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

পদত্যাগ প্রসঙ্গে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলি, মাদকবিরোধী অভিযান কেবলমাত্র শুরু হলো, এটি চলমান থাকবে। আমার কারণে যাতে আপনার কোনো কর্মকাণ্ড ম্লান হয়ে না যায়, আমার দল যাতে বিব্রত না হয়, সেজন্য পদত্যাগ করতে চাই।

এএইচ