ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬,   কার্তিক ৫ ১৪৩৩

বেড়াতে এসে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০ এএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

​ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে তারা জামাতা আব্দুর রহমান নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার ভোররাতে মহেশপির উপজেলার বলিভদ্রপুর গ্রামে এই হত্যাকাণ্ডের  ঘটনা ঘটে।

​নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শশুর ও জামাইর মধ্যে মনোমালিন্য চলছিল। তারই জেরে আজ ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।

ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসামী শশুরকে গ্রেফতার করে নিয়ে যায়।

এএইচ