বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের ‘আহ্বায়ক’হলেন তারেক আকবর খোন্দকার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘আহ্বায়ক’ পদে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারকে মনোনীত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি মনোনয়নপত্র দেওয়া হয়।
সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সদস্যসচিব মোসা. ফরিদা ইয়াসমিন (গোলাপ) মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
মনোনয়নপত্রে বলা হয়, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তারেক আকবর খোন্দকারের সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, নিষ্ঠা ও সংগঠনের প্রতি অবদান বিবেচনা করে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে আশা প্রকাশ করা হয়, তাঁর যোগ্যতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্বে তাঁকে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত সুসংগঠিত ও বিস্তৃত করার জন্য আন্তরিক সহযোগিতা এবং সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
মনোনয়নপত্রে তারেক আকবর খোন্দকারকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানানো হয় এবং তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এমএইচ
