ঢাকা, বুধবার   ২১ অক্টোবর ২০২৬,   কার্তিক ৬ ১৪৩৩

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

গাজীপুরের টঙ্গী চেরাগআলী মার্কেট এলাকার একটি আবাসিক বাসায় গ্যাস লিকেজ থেকে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। 

আহতদের উদ্ধার করে রাজধানীর  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান, নাসিমা এবং তানিশা।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আহতদের প্রত্যেকের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, লালচানের শরীরের সিংহভাগ এবং নাসিমা ও তানিশার শরীরের প্রায় পুরো অংশই দগ্ধ হয়েছে। দগ্ধের মাত্রা অতিরিক্ত বেশি হওয়ায় বর্তমানে তাদের সবার শারীরিক অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

এমএইচ