ঢাকা, শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬,   কার্তিক ৭ ১৪৩৩

সব শিক্ষকদের জন্য মন্ত্রীর জরুরি বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকদের জন্য জরুরি বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মন্ত্রী। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। ‌একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন- কতজন বুঝল? যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব?’

শিক্ষামন্ত্রী বলেন, ‘একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।

এএইচ