ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬,   কার্তিক ১১ ১৪৩৩

পরকীয়ার অভিযোগে মরিচের গুড়া ছিটিয়ে নারীকে নির্যাতন, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫২ এএম, ২৫ অক্টোবর ২০২৬ রবিবার

ঝিনাইদহে পরকীয়ার অভিযোগ এনে বাড়িতে ঢুকে এক নারীর চুল কেটে ও শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে এই নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নির্যাতিতার পরিবার। এ ঘটনায় শনিবার দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঝিনাইদহ শহর থেকে ৮ কিলোমিটার দূরে করাতিপাড়া গ্রাম। এই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। একই গ্রামের মনমত বিশ্বাসের স্ত্রী সুচিত্রা বিশ্বাসের সাথে আনোয়ার হোসেনের পরকিয়ার অভিযোগ আনোয়ায়ার হোসেনের স্ত্রী ও সন্তানদের।

বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে বসেছিলেন সুচিত্রা বিশ্বাস। ঘরে ঘুমাচ্ছিল তাঁর ছেলে। সে সময় নারায়ণপুর গ্রামের আবদুর রশিদ নামের এক ব্যক্তি বাড়িতে এসে তার বিরুদ্ধে আনোয়ারের সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ তোলেন। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয় আনোয়ারের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে। 

তারা পাঁচজন মিলে সুচিত্রা বিশ্বাসের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে চুল কেটে দেয় এবং সারা শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতন চালায়।

সুচিত্রার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর রাতেই সুচিত্রা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নেন সুচিত্রা বিশ্বাস। 

এ ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী আন্নি খাতুন ও ছেলে অনিকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ বলছে, মামলার বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এএইচ