ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬,   কার্তিক ১০ ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে:মার্কিন রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রবিবার | আপডেট: ১১:২৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রবিবার

ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠ‌কের পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা শেষ করলাম। যুক্তরাষ্ট্রের দুই লাখ টনেরও বেশি উন্নত মানের গম ও অন্যান্য শস্য ইতোমধ্যে বাংলাদেশের মানুষের খাবার ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খরচও কমছে। 

তিনি আরও বলেন, একই সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক।

এমএইচ