কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান
পাবনা প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৬ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী গাড়িগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে রাশিয়ার একটি বিশেষ কার্গো বিমান ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটি ভারতের দিল্লি হয়ে ঢাকায় আসে। জ্বালানি পরিবহনে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
রূপপুরের দুটি ইউনিটের জন্য রাশিয়া থেকে কয়েক ধাপে পারমাণবিক জ্বালানি আনা হচ্ছে। নতুন চালানটি দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এএইচ
