ঢাকা, বুধবার   ২৮ অক্টোবর ২০২৬,   কার্তিক ১৩ ১৪৩৩

স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ বিভাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০২ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় আজ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।

আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক আছে।

গ্রিড বিপর্যয় কারণে রাজধানী ঢাকার পূর্বাঞ্চল, বাংলাদেশ সচিবালয় এবং চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আকস্মিক এই বিপর্যয়ের ফলে বাংলাদেশ সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সরকারি-দাপ্তরিক প্রতিষ্ঠানে বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে যায়।

এএইচ