গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার
গাজীপুরের ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে গাছা থানার চৌধুরী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম কার্তিক, সে ফ্যাশন মেকার ইন্টারন্যাশনালের ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।
জানা যায়, কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে অফিস থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথিমধ্যে একটি রাস্তার গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাছা থানা পুরিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, রাত্রিকালীন ডিউটি থাকাবস্থায় থানা থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহের বাম পায়ের উরুতে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এএইচ
