ঢাকা, শনিবার   ৩১ অক্টোবর ২০২৬,   কার্তিক ১৬ ১৪৩৩

নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’ ফ্ল্যাট ৩০% ছাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার

ক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নিতে ‘SALEBRATE’ আয়োজনের ঘোষণা দিয়েছে ফ্যাশন রিটেইল ব্র্যান্ড B2। ২০২৬ সালে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজনে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়।

‘Sale’ ও ‘Celebrate’-এর সমন্বয়ে B2-এর নিজস্ব ভাবনা থেকে এসেছে ‘SALEBRATE’ নামটি। ‘Celebrate’-এর ‘Cele’ অংশকে ‘Sale’ দিয়ে বদলে তৈরি এই নামের মধ্যেই রয়েছে কেনাকাটা ও উদ্‌যাপনের আমন্ত্রণ। 

ব্যক্তিগত রুচি ও বিভিন্ন উপলক্ষের কথা মাথায় রেখে B2-এর সংগ্রহে রয়েছে ৫০টির বেশি আমেরিকান ও ইউরোপীয় ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন। ফরমাল শার্ট, স্যুট ও ব্লেজার থেকে শুরু করে টি-শার্ট, ডেনিম ও স্পোর্টসওয়্যারের পাশাপাশি রয়েছে নারীদের ড্রেস, কুর্তা, টপস এবং শিশুদের পোশাক। সাজে নিজস্বতা যোগ করতে রয়েছে ব্যাগ, স্কার্ফ, বেল্ট, সানগ্লাস ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সুগন্ধি।

দেশজুড়ে সাতটি আউটলেট ও অনলাইন স্টোরের মাধ্যমে B2 পুরো পরিবারের জন্য আন্তর্জাতিক ফ্যাশন পৌঁছে দিচ্ছে।

অফারের বিস্তারিত জানতে ভিজিট করুন b2trendbd.com অথবা কল করুন ০১৩১৪-৭৭৪২৭২ নম্বরে।

এ