ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৮ ১৪৩৩

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট, যুবক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার জানিয়ে ফেসবুকে পোস্ট। পুলিশের হাতে আটক যুবক।

আজ সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর নাম রাজীব চন্দ্র দাস।

উত্তরা পশ্চিম থানায় ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্টটি দেন রাজিব। 

ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করার কথা জানায় পুলিশ।

এএইচ