ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৮ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:২১ পিএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার

নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা একটি ভ‍্যানে অগ্নিসংযোগ করে।

আজ সোমবার সকাল থেকে পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ও বিভিন্ন কারখানার সামনে শ্রমিক উপস্থিতি বাড়তে থাকে। 

এক পর্যায়ে তারা কারখানার সামনে ও সড়কে বিক্ষোভ চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। 

এ সময় নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরা তাদের প্রথমে শান্ত থাকতে বলে সড়কে অবস্থান নিতে নিষেধ করেন। তবে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। 

এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা একটি ভ‍্যানে অগ্নিসংযোগ করে।

নিরাপত্তার স্বার্থে আশুলিয়া অঞ্চলে শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। পুরো শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে থাকলে পরিস্থিতি অনেকটা থমথমে রয়েছে। 

আজ সোমবার সকাল থেকে পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ও বিভিন্ন কারখানার সামনে শ্রমিক উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায় কিছু শ্রমিককে নরসিংহপুর এলাকায় বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পরে। 

এদের একটি অংশ আশুলিয়া-বাইপাইল সড়কে থাকা একটি কাভার্ড ভ‍্যানে অগ্নিসংযোগ করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে, আশুলিয়া পরিস্থিতি অনেকটা থমথমে অবস্থা থাকলে সাভারে অনেকটা শান্ত রয়েছে। 

এএইচ