এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পত্যাগে শুন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোট মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ গেজেট প্রকাশের বিষয়টি জানিয়েছেন।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কমিশন এই গেজেট প্রকাশ করে।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক তিনি।
এমএইচ
