ঢাকা, মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৯ ১৪৩৩

ঢাকায় গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৯ জন, মামলা ৫৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১ এএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৬৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযানকালে ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২ লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ