ঢাকা, মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৯ ১৪৩৩

আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩১ এএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

আশুলিয়ায় চতুর্থ দিনের মতো চলছে শ্রমিক বিক্ষোভ। সকালে নরসিংহপুর, নিশ্চিন্তপুর এলাকায় পুলিশের সাথে শ্রমিকদের ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে চলছে বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

শ্রমিকরা সড়ক অবরোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। 

এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সকালেই শান্ত পরিবেশের মধ্য দিয়ে কাজে যোগদান করলেও আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা কার্ডে পাঞ্চ করে বের হয়ে যায় বলে এ তথ‍্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার মোমিনুল ইসলাম।

সকাল হতেই ডিইপিজেডসহ অন‍্য অনেক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। অনেক শ্রমিকদের বাইপাইল-জিরাবো সড়কের বেরন, নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় জড়ো হতে দেখা গেছে।

তবে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।

এএইচ