ঢাকা, মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৯ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জাপান সফরের বিষয়ে অবহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০২:৫১ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে সাম্প্রতিক জাপান সফরের বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁরা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। সফর-পরবর্তী এই সাক্ষাতে দুই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ও হয়।

এর আগে চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এর সাথে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। 

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে  দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে।  দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এএইচ