ঢাকা, বুধবার   ০৪ নভেম্বর ২০২৬,   কার্তিক ২০ ১৪৩৩

পঞ্চম মেয়াদে জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তালিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪ এএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ১০:৩২ এএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী রাশিদা তালিব জয়ী হয়েছেন। মিশিগানের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী জেমস ডি. হুপারকে পরাজিত করেছেন তিনি।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে পঞ্চম মেয়াদে জয় পেলেন ফিলিস্তিনি-আমেরিকান এই ডেমোক্র্যাট প্রার্থী।

রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য। ২০১৮ সালে প্রথমবার প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০২০, ২০২২ ও ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হন।

এদিকে যুক্তরাষ্ট্রে বিবিসি’র সহযোগী গণমাধ্যম প্রতিষ্ঠান সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে। এর মাধ্যমে তারা রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থেকে পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিচ্ছে তারা।

পূর্বাভাসে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা অন্তত ২১৮টি আসনে জয়ী হবে এবং রিপাবলিকানরা অন্তত ১৬০টি আসন পাবে।

এএইচ