এক দিনে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৪৪৫
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২০ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার
সারা দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৪৪৫ জনে দাঁড়াল। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনেএ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত এক দিনে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮৬৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে খুলনা বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, বরিশাল বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২১২ জন মারা গেছেন।
এ ছাড়া এ সময়ে খুলনা বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।
এমএইচ
