এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের তারিখ ঘোষণা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৭ এএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই পুনঃপরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন এবং স্মার্ট ক্লাসরুম উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, এইচএসসিতে যারা এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর নেওয়া হবে। ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোনো ভুল বা গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ; যা বিগত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী।
ঐ.মিষ্টি /
