ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৩ ১৪৩৩

কাজে ফিরেছেন গাজীপুরের শিল্প কারখানার শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৬ এএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার

গাজীপুরের পল্লী বিদ্যুৎ, সাইনবোর্ড ও আশেপাশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কাজে ফিরেছেন শিল্প কারখানার শ্রমিকরা।

রোববার সকালে কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেছেন শ্রমিকেরা। চালু রয়েছে সকল কারখানা।

এখন পর্যন্ত গাজীপুর শিল্পাঞ্চলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মহাসড়ক ও গার্মেন্টস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই গাজীপুর শিল্পাঞ্চলের কোনাবাড়ি, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, বাংলা বাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে।

তবে বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ১৩ প্লাটুন বিজিবিসহ  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম  ফখরুল হোসাইন।

এএইচ