সিলেট টেস্ট: দ্বিতীয় ইনিংসে দ্রুত রান বাড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩০ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। প্রথম ইনিংসে ৩০ রানের লিড নেওয়া বাংলাদেশকে চাপে রেখে দ্বিতীয় ইনিংসে দ্রুত লিড বাড়াচ্ছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ সংগ্রহ করে ৩৮৬ রান। এতে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন তোহিদ হৃদয়।
দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত খেলা হয়েছে তিন ওভার। তাতে রান উঠেছে ১৯। মানে ওয়েস্ট ইন্ডিজ দ্রুত রান তোলার দিকেই মনযোগ দিচ্ছে। দলটির লিড ১১৭ রান।
দ্বিতীয় ইনিংসে ব্র্যান্ডন কিং ৮৪ বলে ৬১ এবং জশুয়া দা সিলভা ৭০ বলে ৩৬ রান করেন। দুজনই সাজঘরে ফিরেছেন। অন্যদিকে কাভেম হজ ৪৪ বলে ৩০ এবং কেভিন উইকহাম ৭ বলে শূন্য রানে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান একটি করে উইকেট নিয়েছেন। বোলিংয়ে তাইজুল ১০ ওভারে ৩৭ এবং মেহেদী ১২ ওভারে ৩০ রান দিয়ে উইকেট দুটি শিকার করেন।
এখনো ইনিংসের ৮ উইকেট হাতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের লিড আরও বাড়ানোর সুযোগ রয়েছে। ফলে ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্যারিবীয় ব্যাটারদের দ্রুত অলআউট করা।
ঐ.মিষ্টি //
