ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৪ ১৪৩৩

ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২২ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্যসচিব করা হয়েছে। 

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

এএইচ