ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৪ ১৪৩৩

সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬ এএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার

কেভেম হজ

কেভেম হজ

সিলেট টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে আরও ১০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৩৮৬ রান করলে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেয় ক্যারিবীয়রা।

চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৪৫ রান। আজ আরও ৫৩ রান যোগ করে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে তারা। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড দাঁড়ায় ৩৬৮ রানে। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে কেভেম হজ ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ব্র্যান্ডন কিং ৬১ ও অভিষিক্ত কেভিন উইকহাম করেন ৭৮ রান। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন আমির জাঙ্গু।

অন্যদিকে বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। বোলিংয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন হাসান মাহমুদ।

শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশের সব উইকেট তুলে নিয়ে ম্যাচ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখার বিষয়, বড় লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জয় তুলে নিতে পারে, নাকি ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।

ঐ.মিষ্টি //