নূন্যতম মজুরি ৩২ হাজার প্রস্তাবনা শ্রমিকনেতাদের, সময় নিলো মালিকপক্ষ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০৪:০৬ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার
গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দিনের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নূন্যতম মজুরি ৩২ থেকে ৩৭ হাজার টাকা দাবি করে প্রস্তাবনা দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। মালিকপক্ষ প্রস্তাবনার জন্য সময় নিয়েছেন।
সোমবার বেলা পৌনে বারোটায় নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ ৬ সদস্যের সভা শুরু হয়।
দ্বিতীয় সভা শুরুর আগে বোর্ডের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিক প্রতিনিধিরা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে। নূন্যতম মজুরি ৩২ থেকে ৩৭ হাজার টাকা দাবি করেছে তারা।
চারটি গ্রেডে নূন্যতম ৩২ থেকে ৪৮ হাজার দাবি করেছে শ্রমিক নেতারা। আর নতুন প্রশিক্ষনার্থী শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা।
মালিক পক্ষ তাদের প্রস্তাবনার জন্য ৭ দিন সময় চেয়েছে। মজুরি বোর্ড ৪ দিনের সময় দিয়েছে।
পরবর্তী সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন ক্যাটাগরির কারখানা পরিদর্শন করবে নিম্নতম মজুরী বোর্ড।
শ্রমিক প্রতিনিধিরা জানান, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত রয়েছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। বিপুলসংখ্যক এই শ্রমিকের জীবনমান, ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত এবং নিরপেক্ষ মজুরি কাঠামো প্রয়োজন।
এএইচ
