ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৫ ১৪৩৩

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হলো আজ। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের বৈঠক শুরু হয়। অধিবেশনটি সংক্ষিপ্ত সময় চলবে।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সংক্ষিপ্ত হলেও বিভিন্ন দিক থেকে এ অধিবেশনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংশ্লিষ্টরা জানান, অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকা রক্ষার। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী অধিবেশনটি আহ্বান করা হয়েছে।

এ অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলতে পারে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।

এমএইচ