ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৫ ১৪৩৩

এবার জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ছাত্রলীগকর্মীকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জবি ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় সেকেন্ড গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা ক্যাম্পাসে ওই ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক আমরা শনাক্ত করবো।

এমএইচ