ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৫ ১৪৩৩

রাজধানীতে ককটেল নিক্ষেপকালে হাতেনাতে গ্রেপ্তার আ.লীগের ৬ কর্মী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপ করার সময় ৩টি ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য  জানানো হয়েছে।

এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

এর আগে সন্ধ্যায় পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল নিক্ষেপের সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই কর্মীকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া শ্যামপুর থানা এলাকা থেকেও একজনকে একই অভিযোগে গ্রেপ্তার করেছে ডিএমপি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দু’জনকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানায় সোর্পদ করা হয়।

এএইচ