সচিব পদে পদায়ন ও পদোন্নতি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ এএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. দাউদ মিয়া, এনডিসিকে (পরিচিতি নম্বর-৬৪৩৫) তার বর্তমান দায়িত্ব থেকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
এএইচ
