জাবির মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, উত্তেজনা
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক নেতাকর্মীরা। এ ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পরে।
মঙ্গলবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, একটি লাল রঙের মোটরসাইকেলে করে ভোর পাঁচটার দিকে তিনজন তরুণ জাবির ডেইরি গেটের মূল ফটকের সামনে আসে। সে সময় দুজন নেমে একজন মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং অপরজন নিরাপত্তা প্রহরীকে হুমকি-ধামকি দিতে থাকে।
পরে তারা জয়বাংলা শ্লোগান দিয়ে দ্রুত সরে পরে। এ সময় অদূরে পুলিশ থাকলেও তাদের ধরতে পারেনি বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।
ইতিমধ্যে এই ঘটনা শেয়ার করে শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল পোস্ট করলে তা ভাইরাল হয়।
উল্লেখ্য, আজ ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা সর্বাত্নক ধর্মঘট পালনের ঘোষণা রয়েছে। সে ধর্মঘটের অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে বলে অনেকের ধারণা।
এএইচ
