দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৪ এএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৯:১৩ এএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ ৬০ কিমি বেগে হতে পারে এই ঝড়।
বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৫০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এ বার্তায় বলা হয়, ঢাকা, ফরিদপুর এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, রাজধানী ঢাকায় বুধবার ভোর পৌনে ৬টার দিকে শুরু হয় বৃষ্টি। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই বৃষ্টিপাত।
এএইচ
