ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি, গ্রেপ্তার ‘বুলেট’
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগে কিশোরগ্যাংয়ের কথিত নেতা মোহাম্মদ হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করত শাওন। তার বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলাও রয়েছে।
এ ঘটনায় অস্ত্রের উৎস ও সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
এএইচ
