ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৭ ১৪৩৩

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেনো অবৈধ নয়, রুল জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার

অনুসন্ধানের আগেই এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুদকের সংবাদ সম্মেলন কেনো অবৈধ নয় জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে দুদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। 

গত ৪ নভেম্বর এই রিটের শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট। এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। 

আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়। 

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। 

আসিফ মাহমুদের আইনজীবী বলেন, দুদকের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন। 

এএইচ