ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৮ ১৪৩৩

সত্য ও মানবতার পথ দেখায় দেশের আলেম সমাজ: রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

দেশের আলেম সমাজ সত্য ও মানবতার পথ দেখায়। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও হিংসা বিদ্বেষ দূর করতে আলেম সমাজকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘ মেয়াদে রাষ্ট্র এবং সমাজকে দুর্বল করে। দেশে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করে কাজ করছে সরকার।

তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদ, অন্যায় ও দুর্নীতি রোধে সবাইকে সজাগ থাকতে হবে। সত্য ও ন্যায়ের পথে আল্লাহর ওপর ভরসা রেখে জীবন পরিচালনা করতে হবে।

কুরআনের শিক্ষা ও আদর্শে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমূখী সমাজ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমএইচ