ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬,   কার্তিক ৩০ ১৪৩৩

অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০ জন, মামলা ৩৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ১১:৪১ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় শনিবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪০, লালবাগ বিভাগ ৬২, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৫৩, তেজগাঁও বিভাগ ৭১, মিরপুর বিভাগ ১৫২, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৪৩ ও গোয়েন্দা বিভাগ তিন জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুইটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ