ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বেরিকেট, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সকালে কিছু সময় মহাসড়ক বেরিকেট করে রাখে। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগদানে আসেন। পরে তারা কাজে যোগদান না করে সাড়ে ৮টায় আচমকাই সড়কে নেমে পড়ে সড়ক বন্ধ করে দেন।
আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখের তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরে যেতে বললে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে সকাল ৯টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এএইচ
