টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন ও ভাঙচুর চালানো হয়।
এলাকাবাসী জানায়, শনিবার রাত আটটার দিকে প্রথমে উপজেলার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও আগুন ধরিয়ে দেয় ওই দুর্বৃত্তরা।
পরে তারা কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও আগুন দেয়। একপর্যায়ে উপজেলার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং বর্ণি বাজারেও যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
এছাড়া কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে দুর্বৃত্তরা।
এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপি নেতারা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
এএইচ
