ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ১ ১৪৩৩

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেখানে অর্পিত দায়িত্ব পালন করবেন।

গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে মহাসড়কে মিছিল ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে।

এএইচ