উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার এ নিয়োগের কথা বলা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. জহিরুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে কর্মরত ছিলেন। তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এএইচ
