ঢাকা, সোমবার   ১৬ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ২ ১৪৩৩

পরীমণিকে পালটা খোঁচা অপু বিশ্বাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জেরে এই বিতর্কের সূত্রপাত।

সম্প্রতি এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, লাইভে এসে ব্র্যান্ড প্রমোশন করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না। তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

এর জবাবে পরীমণি নিজের ফেসবুক পোস্টে অপু বিশ্বাসকে ব্যঙ্গ করে বিভিন্ন মন্তব্য করেন। এমনকি তাকে ‘পরগাছার রানী’ বলেও কটাক্ষ করেন। পাশাপাশি অপু বিশ্বাসের বক্তব্যকে বিরক্তিকর ও অস্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

পরীমণির এসব মন্তব্যের জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস বলেন, পরীমণির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। নিজের অবস্থানে আসার পর তাকে নিয়ে মন্তব্য করার কথাও বলেন তিনি।

অপু আরও জানান, তিনি নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না। পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন। যারা তাকে নিয়ে স্ট্যাটাস দেন, তারা মূলত তাকে ব্যবহার করে নিজেদের প্রচার করতে চান বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

দুই অভিনেত্রীর এমন পালটাপালটি মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

ঐ.মিষ্টি /