ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ২ ১৪৩৩

গ্রেপ্তার সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০ এএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)র কাছে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এএইচ