ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

কুমিল্লায় বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার রাতে সীমান্তের ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়  বিজিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।

আটক মানব পাচারকারীরা, মো. জীবন মিয়া (২৮), মো. খোকন (৪৮), মো. জিলানী (২৫), টুটুল খান টিটু (৩০), আপন (৩৩), শরীফুল ইসলাম (৩৩), আটককৃতরা ব্রাহ্মণপাড়া এবং সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকার বাসিন্দা।

এ ছাড়া অভিযানে নাজমা বেগম সাইকিয়া (৩১) নামের এক অনুপ্রবেশকারী বিদেশি নাগরিককে আটক করা হয়। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর গ্রামে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন,  আটককৃতরা চিহ্নিত মানব পাচারকারী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এমএইচ