ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১১৬ জন, ময়মনসিংহে ৫৭ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৫,৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫০৭ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৫,৬০৯ জন রোগী। অন্যদিকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৫৯,৫২৮ জন রোগী।

এমএইচ